FAQs

নিচে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো। উত্তর না পেলে Contact Us পেজ থেকে আমাদের জানান।

অর্ডার

ছবিতে যে খেলনা দেখছি, ঠিক সেটাই কি পাব?

হ্যাঁ। প্রতিটি পণ্যের ছবি ও বিবরণ স্টকে থাকা আসল পণ্যেরই। তবে মোবাইল বা মনিটরের স্ক্রিন সেটিংসের কারণে রঙ সামান্য আলাদা মনে হতে পারে।

অ্যাকাউন্ট না খুলে অর্ডার করা যাবে?

যাবে। চেকআউটে শুধু নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিলেই অর্ডার হয়ে যাবে। চাইলে পরে একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে পুরোনো অর্ডার দেখতে পারবেন।

অর্ডার কনফার্ম হয়েছে কি না বুঝব কীভাবে?

অর্ডার দেওয়ার পর স্ক্রিনে অর্ডার নম্বর দেখাবে এবং আপনার মোবাইলে একটি SMS যাবে। এরপর আমাদের টিম কনফার্মেশনের জন্য ফোন দেয়।

অর্ডার দেওয়ার পর বাতিল বা পরিবর্তন করা যাবে?

পণ্য কুরিয়ারে হ্যান্ডওভার করার আগপর্যন্ত ঠিকানা পরিবর্তন বা অর্ডার বাতিল করা যাবে। শুধু আমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে অর্ডার নম্বরটি জানিয়ে দিন।

খেলনা ও বয়স

এই খেলনাগুলো কোন বয়সের শিশুর জন্য?

আমাদের প্রায় সব খেলনা ৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য। প্রতিটি পণ্যের পেজে "উপযুক্ত বয়স" আলাদা করে লেখা থাকে — অর্ডারের আগে দেখে নিন।

ছোট পার্টসওয়ালা খেলনা কি নিরাপদ?

ম্যাগনেটিক স্টিক বা নাম্বার ট্রেনের মতো সেটে ছোট পার্টস থাকে, তাই ৩ বছরের নিচে শিশুদের একা দেওয়া উচিত নয়। বড়দের তত্ত্বাবধানে খেলালে সম্পূর্ণ নিরাপদ।

ব্যাটারি কি সাথে দেওয়া হয়?

রিচার্জেবল পণ্যে (যেমন টকিং ফ্ল্যাশ কার্ড ডিভাইস) ব্যাটারি বিল্ট-ইন এবং USB কেবল সাথেই থাকে। সাধারণ ব্যাটারি চালিত খেলনায় ব্যাটারি আলাদা কিনতে হতে পারে — পণ্যের বিবরণে লেখা থাকে।

পেমেন্ট

কী কী উপায়ে টাকা দিতে পারব?

সারা দেশে ক্যাশ অন ডেলিভারি চালু আছে — পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন। বিকাশ বা নগদে অগ্রিম পেমেন্টের সুবিধাও রাখা আছে; চালু থাকলে চেকআউটেই অপশনটি দেখতে পাবেন।

অগ্রিম টাকা দিলে কি রসিদ পাব?

হ্যাঁ। পেমেন্ট যাচাই হওয়ার পর অর্ডারটি "Paid" হয়ে যায় এবং মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS যায়। ইনভয়েস Track Order পেজ থেকেও দেখা ও ডাউনলোড করা যায়।

ডেলিভারি

ডেলিভারি চার্জ কত এবং কত দিনে পাব?

ঢাকা ও পাশের জেলায় ৬০ টাকা, বিভাগীয় শহরে ১২০ টাকা এবং দেশের বাকি এলাকায় ১৫০ টাকা। ঢাকায় সাধারণত ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিন লাগে। বিস্তারিত Shipping & Delivery পেজে।

ডেলিভারি ফ্রি হয় কখন?

ঢাকা ও পাশের জেলায় ১,০০০ টাকার বেশি এবং বিভাগীয় শহরে ১,৫০০ টাকার বেশি অর্ডারে ডেলিভারি চার্জ লাগে না — চেকআউটে চার্জটি নিজে থেকেই বাদ যায়।

রিটার্ন

খেলনা নষ্ট বা ভুল এলে কী করব?

ডেলিভারি ম্যানের সামনেই পার্সেল খুলে দেখে নিন। ভুল বা ভাঙা পণ্য হলে তখনই ফেরত দিন — কোনো টাকা লাগবে না। পরে ধরা পড়লে ২৪ ঘণ্টার মধ্যে ছবিসহ জানাতে হবে। বিস্তারিত Return & Refund পেজে।